তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও দলীয় চেতনা বাড়াতে ঢাকার বনানীতে ফুটসাল প্রতিযোগিতার আয়োজন করেছে ফিয়েমাস ইন্টারন্যাশনাল কমিউনিকেশন।

ফিয়েমাসের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন গ্যাজেট অ্যান্ড গিয়ারের বনানী ও গুলশান শাখার কর্মীরা। দুই শাখার কর্মীদের দুটি দলে ভাগ করে অনুষ্ঠিত হয় এ প্রাণবন্ত ফুটসাল ম্যাচ। খেলা ঘিরে অংশগ্রহণকারী কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

আয়োজকরা জানান, কর্মক্ষেত্রের ব্যস্ততার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের সুযোগ তৈরি হলে কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। একই সঙ্গে শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার গুরুত্ব রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই তরুণ কর্মীদের উৎসাহিত করতে এ আয়োজন করা হয়েছে।

ফিয়েমাস ইন্টারন্যাশনাল কমিউনিকেশন তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে নিয়মিত বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ফুটসাল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

খেলা শেষে বিজয়ী দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন ফিয়েমাস ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের ডিরেক্টর রেজাউল আহসান শিকদার। এ সময় তিনি বলেন, তরুণদের উৎসাহিত করতে ভবিষ্যতেও ফিয়েমাস এ ধরনের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকবে।

আয়োজকরা জানান, কর্মীদের সুস্থ বিনোদন ও পারস্পরিক যোগাযোগ বাড়াতে ভবিষ্যতে আরও বড় পরিসরে খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক ও বিনোদনমূলক আয়োজন করার পরিকল্পনা রয়েছে।