Wednesday, June 03, 2026
Singapore 29°CTokyo 21°CHong Kong 24°C
Politics

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

Admin User
Published: 24 May 2026, 11:54 AM | Updated: 2 June 2026, 6:48 PM
1 min read
Share:
ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

বাংলাদেশ-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে ঘুমধুমের ফাত্রাঝিরির ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা।

বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের সুনইয়ং চাকমার ছেলে লেঠাইয়া চাকমা (৪১), নিওমং চাকমার ছেলে অংক্যামং চাকমা (৫০), অইমং চাকমার ছেলে চিংক্যা অং চাকমা (৪০)।

Loading advertisement...

লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, স্থল মাইন বিস্ফোরণে স্থানীয় তিনজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা এমএসএফ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক আহতদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাহাড়ে কাঠ-বাঁশ সংগ্রহ করে ফেরার পথে মাইন বিস্ফোরণে কবলে পড়েন তারা।

Admin User
Writer ProfileAdmin User

Discussion (0)

No comments posted yet. Be the first to start the discussion!

Leave a Comment

Loading advertisement...

Sections

© 2026 Priyocampus News